বিশ্বকাপে ভ্যানিশিং স্প্রে প্রথম ব্যবহার হলেও ব্রাজিলে এর ব্যবহার শুরু হয় ২০০০ সাল থেকে। এই স্প্রে আবিষ্কারের পর হেইন নিজে ব্রাজিলের ফেডারেশন কর্মকর্তাদের কাছে গিয়ে কথা বলেন। প্রথমে তারা এটাকে গ্রহণ করেননি। তবে পরে পরীক্ষামূলক ব্যবহারে রাজি হন তারা। ২০০০ সালে বেলো হরিজন্তের একটি টুর্নামেন্টে প্রথম এটা ব্যবহার করা হয়। সুফল পেয়ে তারা নিয়মিত এটা ব্যবহার করতে থাকেন। বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রায় ১৮,০০০ ম্যাচে ব্যবহার কার হয় এই স্প্রে। নিজের জীবনের গল্প বর্ণনা করতে গিয়ে হেইন বলেন, ‘ছোটবেলায় আমি ফুটবলার হতে চেয়েছিলাম। কিন্তু হতে পারিনি। খাবার চেয়েছিলাম, কিন্তু পাইনি। আমি চাই না আমার সন্তানরা অশিক্ষা ও অভুক্ত হয়ে বড় হোক।’ নিজের আবিষ্কৃত ভ্যানিশিং স্প্রে প্রথমে বিশ্বকাপে ব্যবহার হতে দেখে কেমন লেগেছি- এমন প্রশ্নের জবাবে হেইন বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচেই এটা ব্যবহার করা হয়। তখন বন্ধুরা আমাকে লাগাতার ফোন ও মেসেজ দিতে থাকে। আমি অভিভূত হয়ে পড়ি। মাত্র ১৪ বছর বয়সের স্বপ্ন বাস্তবায়ন হয়ে দেখে আমি কেঁদে ফেলি। মনে মনে ভাবি, আমি পাগল নই- শুরুতে অনেকেই যেমনটা মনে করেছিল। আমি মূল্যবান একটি কাজ করেছি।’
সোমবার, জুলাই ১৪, ২০১৪
দেউলিয়া থেকে এখন মিলিয়নিয়ার