কাঁদতে কাঁদতে ব্রাজিলের খেলোয়াড়দের চোখের পানি যেন শুকিয়ে গেছে। নেদারল্যান্ডসের কাছে হারের পর তাই তারা ছিলেন নির্বাক। দলের তরুণ ফরোয়ার্ড অস্কার উদাস দৃষ্টিতে কখনও শূন্যে আবার কখনও মাটির দিকে তাকাচ্ছিলেন। মাঠ থেকে বের হওয়ার সময়টুকু তাদের কাছে হাজার বছরের মতো মনে হচ্ছিল। চেলসির ২২ বছর বয়সী ফরোয়ার্ড অস্কার তাই বললেন, ‘আমি আর কি বলবো! আমরা তৃতীয় স্থান নির্ধারণের জন্য মাঠে নেমেছিলাম। কিন্তু সেটাও করতে পারিনি। দিনটা আমাদের ছিল না। এমনকি বিশ্বকাপটাও আমাদের ছিল না। এমন হারের পর আমাদের আর কিছু বলার নেই। আমাদের সবার অবস্থা খুবই করুণ। সমর্থকরা ভেঙে পড়েছেন। তবে আমরা এই বাজে সময় পেরিয়ে আসার চেষ্টা করে যাবো।’
সোমবার, জুলাই ১৪, ২০১৪
ক্ষমা করবে কি ব্রাজিলিয়ানরা?