এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় এক সাক্ষাৎকারে দেল নেরো বলেন, ‘আমি বিশ্বাস করি ফেলিপে তার পজিশনেই থাকবেন। আমি তার থেকে যাওয়ার পক্ষেই।’ স্কলারির থেকে যাওয়া উচিত তার কারণও ব্যাখ্যা করেন এই কর্মকর্তা। দেল নেরো বলেন, ‘যেটা ঘটেছে সেটা কৌশলগত ভুল। এটাই সমস্যা ছিল। কিন্তু আমরা সবাই ভুল করি। প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে সে দলের জন্য চমৎকার কাজ করেছে। আমাদের বিশ্বকাপের প্রস্তুতিও ভাল ছিল। আর বর্তমানে আমাদের একটা ভিত্তি দাঁড়িয়ে গেছে’। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরেই ব্রাজিল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন ও দেল নেরোর সঙ্গে সাক্ষাৎ করবেন স্কলারি। এ নিয়ে স্কলারি বলেন, “আমার কোন ধারণা নেই প্রেসিডেন্টের কাছ থেকে কি কথা শুনতে যাচ্ছি। তবে আমার প্রতিবেদন ভালভাবেই তৈরি করেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করব।”
সোমবার, জুলাই ১৪, ২০১৪
নিজ থেকে সরছেন না স্কলারি