মঙ্গলবার, আগস্ট ১৯, ২০১৪

সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধতে চাননা সালমান


'তেরে মস্ত মস্ত দো নয়ন...' হোক বা 'দগাবাজ রে...' সুপারস্টার সালমান খান ও সোনাক্ষী সিনহার জুটি বারেবারেই দর্শককে মুগ্ধ করেছে। কিন্তু ভবিষ্যতে আবারো বড় পর্দায় সালমান-সোনাক্ষী ম্যাজিক দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ খোদ সালমান খান নিজেই।
সালমানের পরবর্তী ছবি সুরজ বরজাতিয়ার 'প্রেম রতন ধন পায়ো'-তে সালমানের বিপরীতে সোনম কাপুরকে দেখা যাবে। কিন্তু সূত্রের খবর, পরিচালকের প্রথম পছন্দ নাকি ছিলেন সোনাক্ষীই। কিন্তু সালমান আবার সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধতে চাননি। তাই তার অনুরোধেই সোনাক্ষীর ভাবনা ছেড়ে সোনমকে নিয়ে সালমানের সঙ্গে বড় পর্দায় নতুন রসায়ন তৈরি করার কথা ভাবছেন পরিচালক।
সোনাক্ষীর বলিউডে আসার পেছনে সবচেয়ে বড় হাত সালমানেরই। অথচ তিনিই কেন আর সোনাক্ষীর সঙ্গে জুটি বাঁধতে চাইছেন না? তবে কী সালমানের ভক্তরা সোনাক্ষীর সঙ্গে সল্লু ভাইয়ের জুটি দেখে দেখে ক্লান্ত নাকি সালমান বারবার সোনাক্ষীর সঙ্গে অভিনয় করে নিজেই বিরক্ত? নাকি আকি অর্থাৎ অক্ষয় কুমারের সঙ্গে সোনাক্ষীর ঘণিষ্ঠতায় ক্ষুব্ধ সালমান।
তবে সে যাই হোক, সোনাক্ষীর পরে সোনমের সঙ্গে সল্লু ভাইয়ের অনস্ক্রিন রসায়ন কতটা জমে তা দেখাটা বেশ চমকপ্রদ হবে। সালমান-সোনমের জুটি দর্শকই বা কতটা গ্রহণ করেন তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

সহ-অভিনেতাদের এইডস্ টেস্ট!



হলিউডের অনেক চলচ্চিত্র নির্মাতাই অভিনয়ের পূর্বশর্ত হিসেবে অভিনেতা-অভিনেত্রীদের লাইফস্টাইল, মাদকগ্রহণ বিভিন্ন বিষয় চুক্তির অন্তর্ভুক্ত করেন।

ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে এসে চুক্তিতে সে ধরনের বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন। তার শর্ত ছিল, ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে সহ-অভিনেতাদের এইচআইভি টেস্টের রিপোর্ট জমা দিতে হবে।
ভারতীয়দের জন্য বিষয়টি বেশ নতুনই। তবে সানির কোনো সহকর্মী এ ধরনের রিপোর্ট দিতে অস্বীকার করেছেন কিনা বা রিপোর্ট না দেওয়ার পরও কারও সঙ্গে তিনি অভিনয় করেছেন কিনা তা জানা যায় নি।

ভারতীয় চলচ্চিত্রে নবাগত এই তারকার শর্তকে অনেক প্রতিষ্ঠিত অভিনেতা মেনে নাও নিতে পারেন। সেক্ষেত্রে ঝামেলা করলে হয়ত চলচ্চিত্রটি থেকে সানিকেই বাদ দিতে পারেন নির্মাতা। বিষয়টিও মাথায় রেখেছেন সানি। তাই প্রতিষ্ঠিত অভিনেতাদের ক্ষেত্রে এ শর্ত শিথিল রেখেছেন তিনি। কিন্তু অখ্যাত অভিনেতাদের এটা মানতেই হবে।

এই তথ্য অবশ্য অস্বীকার করেছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। এ ধরনের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।