Sports লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sports লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৪

রিয়াল ছেড়ে অন্য ক্লাবে যাচ্ছেন রোনালদো!

রিয়াল মাদ্রিদের হয়ে আর মাঠে নামবেন না ক্রিস্টিয়ানো রোনালদো! সম্প্রতি গুজব ছড়িয়েছে যে, রিয়ালের সাথে আর আগের মতো বনিবনা হচ্ছেনা তার, তাই এই মৌসুমেই রিয়াল ছেড়ে অন্য ক্লাবে চলে যাবেন তিনি।
লা লিগা শিরোপাটা বাদ দিলে গত মৌসুম অসাধারণ কেটেছে রিয়াল মাদ্রিদের। সেই সাথে মাঠের পারফর্ম্যান্সে অবিশ্বাস্য ছিলেন দলের প্রাণভোমরা রোনালদো। মুলত তার বদৌলতেই এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা এসেছে রিয়ালের ঘরে।
এবারের মৌসুমের শুরুটাও হয়েছে দারুণ। কিন্তু হঠাৎ সুখের সংসারে ‘অশান্তির আগুন’! খেলোয়াড়দের দলবদল নিয়ে নানা কথা উঠেছে রিয়ালের বিরুদ্ধে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর মন্তব্যের পর।
এ মৌসুমে রেকর্ড টাকায় রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টিনা মিডফিল্ডার পরে জানিয়েছেন, ‘রিয়াল ছাড়তে বাধ্য হয়েছি।’ এরপর বার্নাব্যু ছেড়েছেন আরেক গুরুত্বপূর্ণ সেনানী জাবি আলোনসোও। অবশ্য দলে এসেছেন নতুন দুই খেলোয়াড়—হামেস রদ্রিগেজ ও টনি ক্রুস।
গ্রীষ্মের এ দলবদলে রিয়ালের খেলোয়াড় কেনা-বেচা ভালো লাগেনি পর্তুগিজ ফরোয়ার্ডের। বলেই দিয়েছেন, ‘আমার ভাবনা একদম পরিষ্কার। তবে আমি যা ভাবি, তা সব সময় প্রকাশ করতে পারি না। যদি রিয়ালের দায়িত্ব আমার হাতে থাকত, তবে হয়তো ভিন্ন কিছু করতাম (দলবদলের ক্ষেত্রে)। ডি মারিয়া, জাবি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারা এখন আর নেই। ফলে নতুন খেলোয়াড়দের নিয়েই আমাদের খুশি থাকতে হবে।’
তার মানে ডি মারিয়া-জাবিকে ছেড়ে দেওয়া ভালো লাগেনি রোনালদোর। এ ছাড়া কদিন আগেই জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনে আবার ফিরতে চান ইউনাইটেডে। ওদিকে ডি মারিয়া বলেছেন, ‘জানি না রোনালদো রিয়ালে কতদিন টিকতে পারবে’। সব মিলে গুঞ্জন, রিয়াল ছাড়ছেন সিআর সেভেন?
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে রোনালদোর মন্তব্যের জবাব দিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল সভাপতি বললেন, ‘সন্দেহ নেই, সে (রোনালদো) রিয়ালের নীতি নিয়ে কোনো প্রশ্ন তুলতে চায়নি। তার সঙ্গে কোনো মতবিরোধ নেই। একেবারেই নেই। জানি ক্রিস্টিয়ানো অনেক ভালো। একজন বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে দলের প্রতি তার আনুগত্য, নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন নেই।’
অবশ্য ২০১৩-১৪ মৌসুমে সবচেয়ে বেশি আয় করা ক্লাবের তালিকায় রিয়ালের অবস্থান এক নম্বরে। এ দিয়ে টানা ১০বার শীর্ষ ধনী ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে রিয়াল। গত মৌসুমে রিয়ালের আয় রেকর্ড ৬০০ মিলিয়ন ইউরো। সূত্র: রয়টার্স, গোলডটকম।

শনিবার, আগস্ট ২৩, ২০১৪

‘ব্যাটসম্যানরাই বারবার ডোবাচ্ছে’

মুশফিকুর রহিমের জন্য মায়াই হয়। অধিনায়ক হয়ে কী বিপদেই না পড়েছেন! তার ওপর তাঁকে নিয়ে সংবাদ-মাধ্যমের একটা অভিযোগ, গত্বাঁধা কিছু কথার বাইরে কিছু বলতে জানেন না। কিন্তু তিনি নতুন করে আর কীইবা বলবেন। প্রতিটি ম্যাচের গল্পই যে একই রকম। ব্যর্থতার উপাখ্যান। কখনো বোলারদের, কখনো ব্যাটসম্যানদের।

অধিনায়ক হয়েছেন বলে তাঁকেই তো সবার ব্যর্থতার ফিরিস্তি নিয়ে হাজির হতে হয় সংবাদ মাধ্যমের। চোখে যা দেখা যায়, অনেক কিছু হয়তো বলাও যায় না। ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে তাঁকে নিয়ে আসতে হয় ‘খারাপ সময়ে’র কথা, অফ ফর্মের কথা। কিন্তু কালকের ম্যাচে পরাজয়ের পর সোজা-সাপ্টাই অভিযোগের আঙুল তুলেছেন ব্যাটসম্যানদের দিক, ‘ব্যাটসম্যানরাই এই হারের জন্য দায়ী। ব্যাটসম্যানরাই দলকে বারবার ডোবাচ্ছে।’

এটাও তো সেই গত্বাঁধা কথাই। অন্তত, বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে। এই ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশ কত ম্যাচ হেরেছে, সেটা বোধ হয় হিসেব কষে বের করার সময় এসে গেছে। কালকের ম্যাচটার কথাই ধরা যাক, বোলারদের তৃপ্তি দায়ক পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা যেখানে তিনশ’র কাছাকাছি না পৌঁছে ২৪৭-এই আটকে গেল, তখন সেই ম্যাচটা জয়ের কোনো তাড়নাই অনুভূত হলো না ব্যাটসম্যানদের মধ্যে!

অসহায়ভাবে একে একে তাদের আত্মসমর্পণ বড় দৃষ্টিকটু হয়েই ধরা দিল। আগের দিন ৩৬ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ যেভাবে জুটি গড়ে বাংলাদেশের রান তাড়া করেছিল, সেখান থেকেও কিছু শিখতে পারল না মুশফিকের দল!

১৩ রানে শেষ সাত উইকেটের পতন? তবে কি ব্যাটিংয়ের অ-আ-ক-খই বলে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুধু এক ম্যাচ হার বলে এমনটা বলা হচ্ছে না। বাংলাদেশ যে একের পর এক ম্যাচে এভাবে অসহায় আত্মসমর্পন করেই চলেছে!

মুশফিকও ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্পটা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন বরং অনেকটাই নরম সুরে। এই ব্যর্থতার আসলে কোনো সহানুভূতি হয় না। এটাকে ‘একটি-দুটি ম্যাচের ব্যর্থতা’ বা ‘বাজে দিন’ বলে কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। এদেশের ক্রিকেট যে আবার অন্ধকার পথেই হাঁটা শুরু করেছে, সেটা নিয়ে মুশফিকুর রহিমদের ভাবার সময় বোধহয় এসেই গেছে।

এসব নিয়ে অধিনায়ক ভাবছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তিনি এই মুহূর্তে পাখির চোখ করছেন পরের ম্যাচটিতে। পরের ম্যাচ নিয়েই তাঁর এই মুহূর্তের সব ভাবনা, পরের ম্যাচে ভালো করে প্রমাণ করতে চাই আমরা এত খারাপ দল নই।’ কিন্তু আর কত! পুরো ২০১৪ সালেও যে দল নিজেদের ‘ভালো দল’ হিসেবে তুলে ধরতে পারেনি, তারা একটি ম্যাচেই সব কিছু পাল্টে দেবে!

জয় দিয়ে শুরু করলো বায়ার্ন

জয় দিয়ে বুন্দেসলিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বায়ার্ন মিউনিখ। গতকাল লীগের প্রথম ম্যাচে বায়ার্ন ২-১ গোলে হারিয়েছে উলফসবার্গকে। শুক্রবার বায়ার্নের পক্ষে একটি করে গোল করেন থমাস মুলার ও আরিয়েন রোবেন। 
৩৭ মিনিটে বায়ার্নকে ১-০ গোলে এগিয়ে দেন জার্মান তারকা মুলার। নেদারল্যান্ডস তারকা রোবেনের চমৎকার পাস থেকে গোলটি করেন তিনি। আর ৪৭ মিনিটে গোল করে ২-০ এগিয়ে দেন রোবেন। ৫২ মিনিটে উলফসবার্গর পক্ষে একটি গোল পরিশোধ করেন ইভিচা ওলিচ।

যখন খেলাধুলার কথা তখন সময় দিতে হয় স্বামীর সেবায়

মহিনা সাবান নামের এক ধাত্রী জর্ডানের একটি শরণার্থী ক্যাম্পে অল্প বয়সে মেয়েরা যেন পরিবারের একজন বোঝায় পরিনত না হয় সে বিষয়ে সেখানে পরামর্শ দিচ্ছেলেন। তিনি বলছেন, আপনারা হয়তো ১৩ অথবা ১৭ বছর বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। কিন্তু রান্না থেকে শুরু করে ঘর-সংসারের অনেক কাজ তারা জানে না। যখন তাদের খেলাধুলার কথা তখন তাদের সময় দিতে হয় স্বামীর সেবায়। কিন্তু তারা তো এসবের জন্য প্রস্তুত নয়। অসেন ক্ষেত্রে এসব কারণে বিচ্ছেদ হয়ে থাকে।
 
জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় যুদ্ধের কারণে দেশছাড়া শরণার্থী মেয়ে-শিশুদের জোর করে বিয়ে দেবার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। ইউনিসেফ বলছে, জর্ডানে অবস্থিত শরণার্থী কেন্দ্রে যেসব নারীদের বিয়ের ঘটনা ঘটছে তার এক-তৃতীয়াংশই ১৮ বছরের কম বয়সী। অনেক পরিবারই সেখানে কন্যা-শিশুদের নিরাপত্তার কারণে অল্পবয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। তবে জাতিসংঘ বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়ায় বাল্যবিবাহ দেয়া হচ্ছে দারিদ্র্যের কারণে। 
জর্ডানের শরণার্থী ক্যাম্পে এক শিশুর জন্ম। তার কিশোরী মা আমলার বিয়ে হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। সিরিয়ার গৃহযুদ্ধ শুধু তাকে গৃহহীনই করেনি। ছিনিয়ে নিয়েছে তার শৈশবও। একজন ধাত্রী আমলাকে মাতৃত্ব বিষয়ে কিছু ধারণা দিচ্ছিলেন। আমলা বলছেন, এই সময় হয়তো তার স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। এক বছর আগে। চিকিৎসা কেন্দ্রের বাইরে বালি দিয়ে তৈরি বেঞ্চে বসে আছেন অনেক মহিলা। তার মধ্যে ১৬ বছরের এক শিশু বসে আছেন তার সন্তান নিয়ে। ১৫ বছর বয়সে তার বিয়ে হয়েছে। বিয়ের পর এখন সে এক কন্যা সন্তানের মা। কিন্তু সন্তানকে হারানোর আশংঙ্কায় দিন কাটছে তার। সে বলছে, যা ঘটছে তা আসলে ঠিক নয়। একটি শিশুর পক্ষে আর একটি শিশুকে বড় করে তোলা কি করে সম্ভব? এখানকার অনেক পরিবারই আর্থিক সংঙ্কটের মধ্যে আছে। আমি ডির্ভোস চাওয়ায় আমার স্বামী আমার মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না।
সিরিয়ার যুদ্ধের কারণে ঘর ছাড়া লোকদের আশ্রয় এই শরণার্থী কেন্দ্রটি। সিরিয়ার লোকজনের মাঝে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়া সংস্কৃতি আগে থেকেই রয়েছে। আর এর সাথে এখন অনেকেই বলছেন, গৃহযুদ্ধের কারণে তারা মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই বাধ্য হচ্ছেন বিয়ে দিতে। ক্যাম্পের বাইরে অনেক মেয়েকেই একরকম বিক্রি করে দেয়া হয়। এখানে আশ্রয় নেয়া লোকজন বলছেন, দরিদ্র পরিবার তাদের অল্প বয়সি মেয়েদের বয়স্কদের কাছে বিয়ে দিলে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য করা হয়। যার কারণে এখানে কন্যা শিশুদের নিয়ে একরকম কেনাবেচা চলছে। আর এইসব পুরুষদের টার্গেট অল্প বয়সি মেয়েরা। 
মালিহার (ছদ্দনাম) বয়স ১৪ বছর। তার একটি পুত্র সন্তান আছে। ১৩ বছর বয়সের সময় তাকে ৫০ বছর বয়সের এক ব্যাক্তির সঙ্গে বিয়ে দেয় তার মা। এরপর যখন সে গর্ভবতী হয় লোকটি তাকে ফেলে চলে যায়। শিশু পুত্রটি নিয়ে তার এখন অনিশ্চিত ভবিষৎ। সে বলেন, একটি মেয়ের জন্য নিসন্দেহে তার খুশির দিন হচ্ছে তার বিয়ের দিন। কিন্তু আমার জীবনে সব চেয়ে কষ্টের দিন ছিল সেটি। সবাই সে দিন বলছিল, একটু হাসো। কিন্তু আমার মধ্যে সব সময় একটি ভিতি কাজ করছিল। আর এই ভয়টা শুরু হয়েছিল আমাদের বাগদানের দিন থেকে। বাবা না থাকায় তাদের পরিবারের সাতজনের থাকা- খাওয়ার দায়িত্ব নিতে হয়েছে তার বিধবা মাকে। তার মা বলেন, অভাবের কারনে বাধ্য হয়েছি আট হাজার পাউন্ডের বিনিময়ে মেয়েকে ৫০ বছরের এক ব্যাক্তির সঙ্গে বিয়ে দিতে। অন্য কোন উপায় ছিল না। তবে এভাবে আর কোন শিশুকে বলি দিতে চাইনা। এরকমই অবস্থায় ক্যাম্পের ভেতরে দেখা গেল এক শিশু কন্যার বিয়ের আয়োজন চলছে। সংঘাতের কারণে এসব বিয়েতে আয়োজন নামমাত্র। বিয়ের কনেকে দেখে মনে হচ্ছে, সে যেন খেলতে খেলতে নববধূর সাজে সেজেছে। কারণ তার যা বয়স তাতে বিয়ে ব্যাপারটার মানে তার কাছে হয়তো কোন খেলা ছাড়া কিছুই নয়।

শনিবার, জুলাই ২৬, ২০১৪

স্পেনে বাজিমাত রদ্রিগেজের

দুই দিনে বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার লাখ ‘হামেস ১০’ জার্সি। ছবি: রয়টার্সহামেস রদ্রিগেজের জন্য ৬৩ মিলিয়ন পাউন্ড অনেকের কাছেই একটু বাড়াবাড়ি মনে হয়েছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ যে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে মোটেও ভুল করেনি সেটার প্রমাণ পাওয়া শুরু হয়ে গেছে এরই মধ্যে। মাদ্রিদে আগমনের দুই দিনের মধ্যেই রিয়ালকে ২০ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড ফেরত দিয়ে দিয়েছেন এই কলম্বিয়ান তারকা। তাঁর নামাঙ্কিত রিয়ালের ১০ নম্বর জার্সির রেপ্লিকা নাকি বিক্রি হয়েছে এই পরিমাণ অর্থে। মাঠে না নেমেই তো তাহলে বাজিমাত করে দিলেন বিশ্ব ফুটবলে হালের এই সেনসেশন।
মাত্র ৪৮ ঘণ্টাতে কোনো ফুটবলের নাম লেখা রেপ্লিকা জার্সি অতীতে এতটা বিক্রি হয়েছে কি না, সেটা নিয়েও শুরু হয়ে গেছে বিস্তর গবেষণা। পুরো টাকা তুলে আনতে যে রিয়ালের খুব বেশি দিন লাগবে না, সেটা তো বেশ ভালোমতোই বোঝা যাচ্ছে। গত দুই দিনে বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার লাখ ‘হামেস ১০’ জার্সি।
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে এসেই সবার নজর কেড়েছেন রদ্রিগেজ। ছয়টি গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এবার রিয়াল মাদ্রিদের জার্সি গায়েও অনেক শিরোপা জয়ের দিকে চোখ এই তরুণ ফুটবলারের। সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি সব সময়ই এখানে আসতে চেয়েছি আর আশা করছি এখানে অনেক দিন থাকব। আমি জিততে পছন্দ করি। রিয়ালের হয়েও আমি অনেক শিরোপা জিততে চাই।’

নেইমার অন্য ধরনের!

নেইমার২০ কোটি মানুষের প্রত্যাশার চাপ নিয়ে খেলতে হয়েছে বিশ্বকাপে। অনেকেই হয়তো এমন চাপে চিড়েচ্যাপ্টা হয়ে যেতেন। কিন্তু নেইমার অন্য ধরনের। কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার মারাত্মক ট্যাকলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ব্রাজিলিয়ানদের প্রত্যাশা পূরণের মতোই খেলছিলেন। কী করে? চাপ কী জিনিস সেটাই যে টের পান না নেইমার!
ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন জাপানের এক নিওরোলজিস্ট। এক গবেষণার অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন ফুটবলার, অ্যাথলেটের নিওরোস্ক্যান করেছিলেন ভদ্রলোক। নেইমার ছাড়াও ছিলেন স্পেনের দ্বিতীয় বিভাগের কয়েকজন ফুটবলার ও জাতীয় পর্যায়ের কয়েকজন সাঁতারু। তাতে দেখা গেছে, মাঠে নেইমারকে অন্য গড়পড়তা ফুটবলারদের চেয়ে কিছুটা কম মাথা খাটাতে হয়। অর্থাৎ একজন শৌখিন ফুটবলারকে মাঠে যতটা ভাবতে হয়, নেইমারের ততটা ভাবার দরকার পড়ে না!
এ কারণেই নাকি মাঠে নেইমার এমনভাবে খেলেন যেন ‘অটো-পাইলট’ মুডে উড়োজাহাজ চলছে! একটা সুইস জার্নালে প্রকাশিত সেই গবেষণায় ইচি নাইতো নামে সেই নিওরোলজিস্ট বলেছেন, ‘এমআরআইগুলো দেখে আমরা যা বুঝলাম, খেলার সময় গড়পড়তা ফুটবলারদের চেয়ে তাঁর মস্তিষ্ক অন্তত ১০ ভাগ কম সক্রিয় থাকে। এখানে জিনগত কোনো ব্যাপার কাজ করেছে। তা ছাড়া কঠোর অনুশীলনও গুরুত্বপূর্ণ ব্যাপার।’ কারণ যা-ই হোক, ব্যাপারটা যে নেইমারের পক্ষেই যাচ্ছে সেটাও ব্যাখ্যা করেছেন স্নায়ুবিজ্ঞানী নাইতো, ‘মস্তিষ্ক কম সক্রিয় থাকা মানে সেটার ওপর চাপ কম পড়ছে। ফলে একজন খেলোয়াড় একই সময় অনেকগুলো জটিল মুভ করতে পারে। আমরা মনে করি, এটা তাঁকে নিজের মতো খেলার সুবিধা করে দিচ্ছে।’
নেইমারের বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি কিংবা রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও এটা হয়? নাইতোর জবাব, ‘এই দুজনের পায়ের কাজ আর কৌশল দেখে ধারণা করতে পারি তাঁদের নিওরোস্ক্যান করলেও একই ফল আসবে।’ এএফপি।

আধা ঘণ্টার ব্যবধানে স্বর্ণপদক জিতলেন দুই বোন

মাত্র আধা ঘণ্টার ব্যবধানে স্বর্ণপদক জিতলেন স্কটল্যান্ডের দুই বোন কিম্বারলি রেনিক্স ও লুইস রেনিক্স। বৃহস্পতিবার বিকালে (বাংলাদেশ সময় গভীর রাতে) জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের সুশীলা লিকমাবাকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন ২৬ বছর বয়সী কিম্বারলি। এটিই ছিল এ আসরে স্কটল্যান্ডের প্রথম সোনা। এ সময় স্কটল্যান্ড এক্সিভিশন অ্যান্ড কনফারেন্স সেন্টার (এসইসিসি)’র জুডো সেন্টারে উপস্থিত দর্শকরা আনন্দে ফেটে পড়েন। এরপরে কিম্বারলির বড় বোন ৩১ বছর বয়সী লুইসও স্বর্ণ জেতেন ৫২ কেজি বিভাগে। তিনি পরাস্ত করেন ইংল্যান্ডের কেলি এডওয়ার্ডসকে। মাত্র তিন সেকেন্ড আগে বাদ পড়েন চারটি ভুলের কারণে। বড় বোনের জয় সরাসরি দেখতে পারেননি। কারণ তিনি তখন ব্যস্ত ছিলেন অ্যান্টি ডোপিং প্রক্রিয়ায়।
যার নামে ভেন্যু তিনিই...
তার নামেই এই ভেন্যুর নামকরণ। তিনি বৃটেনের সবচেয়ে সফল অলিম্পিয়ান। তার জন্মও এই স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে। কিন্তু তাতে কি? আইনতো সবার জন্য সমান। এটা বাংলাদেশ নয়, যে ক্ষমতার জোরে বা মুখ চেনার কারণে আপনি পার পেয়ে যাবেন। তাই পাস দেখাতে না পারায় পার পাননি ক্রিস হয়। এই বৃটিশ সাইক্লিস্টের নামেই গ্লাসগোর ভেলাড্রোমের নাম। এখানেই অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ গেমস সাইক্লিং। উদ্বোধনী অনুষ্ঠানে রানীর পাশে দাঁড়ানো এই সাইক্লিস্ট প্রথম দিন দেখতে গিয়েছিলেন সাইক্লিং। কিন্তু প্রবেশ পথে তাকে আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা কর্মী। পরে অবশ্য কর্মকর্তারা তাকে প্রবেশে সহযোগিতা করেন। এই ঘটনা চাপা থাকেনি। আলোচনা ছড়িয়ে পড়ে সর্বত্র। বিষয়টি স্বীকার করেছেন ক্রিস হয়ও। তিনি তার টুইটারে লিখেছেন, এতে আশ্চর্যের কিছু নেই। মেয়েটি কেবল তার দায়িত্বই পালন করেছে। ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হলেন রাই উইলিয়ামস। ওয়েলসের এই হার্ডলার ডোপ টেস্টে ধরা পড়ায় আর খেলতে পারবেন না এবার। গত ১১ই জুলাই গ্লাসগো গ্রাঁ প্রিতে অংশ নেয়ার সময় তার রক্ত নেয়া হয় পরীক্ষা করার জন্য। পরীক্ষায় তার রক্তে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়া যায়। ৩০ বছর বয়সী এই ৪০০ মিটার হার্ডলার ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। তার নিষেধাজ্ঞা ওয়েলসের জন্য বড় আঘাত। তিনি দলের সহ-অধিনায়কও ছিলেন। তবে উইলিয়ামস এটা অজ্ঞানতাবশত হয়েছে দাবি করে বলেন যে, তিনি এতে বিমর্ষ ও হতাশ। পেশাদার অ্যাথলেট হিসেবে আমি মাদক গ্রহণ কখনই সমর্থন করি না। আমি দেশের মাদকবিরোধী সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করব। তবে আমি দায় স্বীকার করে নিচ্ছি। কারণ আমার সতর্ক হওয়া উচিত ছিল।’ নিষেধাজ্ঞাই শেষ নয়, তার জন্য আরও শাস্তি অপেক্ষা করছে। তিনিই প্রথম নন, এর আগে ওয়েলসের বেশ কয়েকজন অ্যাথলেট প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন ইনুজরির কারণে।

ক্যাপ্রি দ্বীপপুঞ্জে ইয়ট-বিলাসে মেসি

শেষ পর্যন্ত ফুটবল বিশ্বকাপটা স্বপ্ন-রাঙা হয়নি লিওনেল মেসির।
প্রতিবেশী দেশ ব্রাজিলে ফুটবলযজ্ঞের সোনালী ট্রফির একেবারে কাছে- হাত দূরত্বে গিয়েও আর শেষ ঝাঁপটা দিতে পারেননি আর্জেন্টাইন ফুটবল যাদুকর।
কিন্তু তাই বলে মন খারাপ করে বসে নেই এমএলটেন। বরং জার্মানির কাছে বিশ্বকাপ হারানোর অবসাদ কাটাতে কিংবা ব্যস্ত মৌসুম শুরুর আগে ক্লান্তি ঝেড়ে ফেলতে বান্ধবী আর বউকে নিয়ে অখণ্ড অবসর কাটাচ্ছেন বার্সেলোনা প্রাণ ভোমরা।

পুত্র সন্তান থিয়াগোর সঙ্গে মেসি-রোকুজ্জো {focus_keyword} ইয়ট বিলাসে মেসি-রোকুজ্জো mess 2 e1406271882737

মেসি এখন তার ২০ মাস বয়সী ছেলে থিয়াগো সিলভা এবং ২৬ বছর বয়স্ক বান্ধবী আন্তোনেল্লা রোজুজ্জোকে নিয়ে ইতালির ক্যাপ্রি দ্বীপপুঞ্জে ইয়ট-বিলাসে আছেন। অবসরকালীন এই সময়ে মেসিকে কালো শর্টস ও শ্যান্ডো গেঞ্জিতে বান্ধবীর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। যখন লিও’র পার্টনার ডেনিম শর্টসের সঙ্গে সাদা টপ পরিহিত ছিলেন। তবে স্বল্প বসনেও এই জোড়কে আকর্ষণীয় লাগছিল। প্রসঙ্গত, আগস্টে নতুন ফুটবল মৌসুম শুরুর আগে এখন অবসরে আছেন বিশ্ব ফুটবলের তারকারা। সেজন্য নিজেকে সতেজ করতে কেউ সমুদ্র সৈকতে ছুঁটছেন। কেউবা ব্যস্ত সময় পার করছেন মডেলিং ও বিভিন্ন প্রচারণায়। ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন এখন বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

‘পাকিস্তানি’ বলায় কাঁদলেন সানিয়া মির্জা

সানিয়া {focus_keyword} ‘পাকিস্তানি’ বলায় কাঁদলেন সানিয়া 10368405 10152572930065798 2649254157534193340 nকান্নাজড়িত কণ্ঠে বিজেপি নেতা কে লাক্ষণের বক্তব্যের জবাব দিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। শুক্রবার এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিজেপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সানিয়া বলেন, ‘প্রতি মুহূর্তে আমার নাগরিকত্বের প্রমাণ দিয়ে চলার ঘটনা খুবই বেদনাদায়ক। আমি নারী বলেই এই পরীক্ষা দিতে হচ্ছে কি না জানি না।’
তিনি বলেন, ‘দেশের হয়ে এতো বছর খেলছি। ভারতীয় পাসপোর্ট রয়েছে আমার। কিন্তু বিয়ের পর থেকেই আমাকে এস পরীক্ষা দিতে হচ্ছে।’
তিনি আবেগ জড়িত কণ্ঠে বলেন, ‘হাজার বছরের বেশি সময় ধরে আমরা হায়দারাবাদে আছি। আর মৃত্যু পর্যন্ত আমি ভারতীয়ই থাকবো। কেউ আমাকে সেই পরিচয়ের বাইরে নিয়ে যেতে চাইলে বরদাস্ত করা হবে না। আর আমার জন্ম হয়েছে মুম্বাইয়ের হাসপাতালে। আমি তিন সাপ্তাহ বয়সে এখানে এসেছি।’
উল্লেখ্য, সানিয়াকে ভারতের সর্বশেষ প্রদেশ তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করায় বিজেপি নেতা কে লক্ষণ সমালোচনায় মুখর হয়ে উঠেন। তিনি এই সুন্দরী টেনিস তারকাকে পাকিস্তানি পুত্রবধূ বলার পাশাপাশি তেলেঙ্গানার বাইরের লোক বলেও আখ্যায়িত করেন। তেলেঙ্গানার এই বিজেপি নেতা বলেন, ‘পাকিস্তানের পুত্রবধূ সানিয়া মির্জা। তাই সে যথেষ্ট স্থনীয় পরিচয় বহন করে না। আর সে জন্মেছেও মহারাষ্ট্রে। তাই সে তেলেঙ্গানার অ্যাম্বাসেডর হবার যোগ্য নয়।’

গোল ডটকমের বিচারে বিশ্বসেরা মিডফিল্ডার মারিয়া

রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। {focus_keyword} গোলের সেরা মিডফিল্ডার  ডি মারিয়া di maria e1406345975329ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের বিচারে গেল ২০১৩-১৪ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বসেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি  মারিয়া।
সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলাত্তির যামানায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ডি মারিয়া। ফলে বিদায়ী মৌসুমে দারুণ প্রজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এমনকি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও দুরন্ত ছিলেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিসবনের ফাইনালেও গোল পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। নির্বাচিত হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়।
অথচ নতুন ক্লাব মৌসুম শুরুর আগে সেই তিনি এখন কোনঠাসা, আর সেটা খোদ রিয়াল মাদ্রিদেই। তবে ফুটবল ভক্তরা ভুলে যায়নি ডি মারিয়াকে। তাই গোলের পাঠকদের বিচারে ২০১৩-১৪ মৌসুমের সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন আলবেসেলেস্তি সেনসেশন। শতকরা ২৩. ১ শতাংশ ভোট পেয়ে আইভরিয়ান তারকা ইয়াইয়া তোরেকে পেছনে ফেলেছেন ডি মারিয়া। দুইয়ে থাকা তোরে ভাইদের কনিষ্ঠজনের প্রাপ্ত ভোট ১৯.৯।
তৃতীয় সেরা মিডফিল্ডার নির্বাচিত হওয়া রিয়াল মাদ্রিদের লুকা মডরিচের ঝুলিতে ১১.১ শতাংশ ভোট। আর্সেনালের হয়ে মাঠে নৈপূণ্য প্রদর্শন করা ও এফএ কাপ বিজয়ী অ্যারন র্যা মসে তালিকার চার নাম্বারে। ৮.৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। পাঁচে থাকা জুভেন্টাসের আর্তুরো ভিদালের সংগ্রহ ৮.৪ শতাংশ ভোট। এরপর টেবিলের ছয় নাম্বারে আছেন টনি ক্রুস।

কমনওয়েলথ গেমসে ‘সেভ গাজা’

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার কারণে তৈরি হওয়া মানবিক বিপর্যয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মালেয়েশিয়ান সাইক্লিস্ট আজিজুল্লাহ আওয়াং। খেলার মাঠে নীরব প্রতিবাদ জানিয়েছেন এই বিষয়টির।
শুক্রবার কমনওয়েলথ গেমসে ‘সেভ গাজা’ লেখা একটি গ্লাভস পরে আজিজুল্লাহ আওয়াং মাঠে নেমে পড়েন সাইক্লিংয়ের মূল ইভেন্টে। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ। মালেশিয়ান প্রতিযোগীকে সতর্ক করে দিয়েছে তারা। অবশ্য খেলার মাঠে রাজনীতি টেনে আনার কারণে আজিজুল্লাহকে বহিস্কার করার এখতিয়ারও ছিল আয়োজকদের।
আজিজুল্লাহ আওয়াং {focus_keyword} গাজাকে সমর্থনে তোপের  মুখে সাইক্লিস্ট gaza 2 e1406354659663
‘পকেট রকেট’ খ্যাত ২৬ বছর এই সাইক্লিস্ট ইভেন্টের পরের পর্বে উত্তীন্ন হয়েছেন। এই অবস্থায় কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ আজিজুল্লাহকে হুঁশিয়ার করে দিয়েছে যে সে যেন পরে আর একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়। সেক্ষেত্রে তাকে নিষিদ্ধ করা হতে পারে।
তবে মালেয়েশিয়ান প্রতিযোগী আজিজুল্লাহ ‘সেভ গাজা’ দাগাঙ্কিত গ্লাভস পরে মাঠে নেমে পড়াটাকে ‘রাজনৈতিক বিষয়’ হিসেবে না দেখে মানবিক বিষয় হিসেবে বর্ণনা করেছেন। আর ভক্ত দর্শককে বিষয়টি আঘাত করলে পরে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন।
এদিকে কমনওয়েলথ গেমসের প্রধান নির্বাহী মাইক হুপার বলেন, ‘আমার বিষয়টি খতিয়ে দেখছি। আর মালেয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। কেননা খেলার মাঠে প্রতিবাদ করাটা সঙ্গত নয়। তবে মাঠের বাইরে সে প্রতিবাদ জানানোর অধিকার রাখে। অন্যদিকে আজিজুল্লাহ তার ফেসবুজ পেজে স্বীয় কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।

বুধবার, জুলাই ২৩, ২০১৪

‘হ্যাঁ, তাকে আমি দেখেছি, ছবি তুলেছি, দারুণ!’

প্রিয় তারকার জন্য ভক্তরা কত কিছুই না করেন! কয়েক দিন আগে লিওনেল মেসির জন্য বাংলাদেশি এক তরুণীর উপবাসের খবর পর্যন্ত মিলল। অবশ্য আর্জেন্টিনার হার্নান বাইগোরিয়া উপবাস করেননি, তবে যা করেছেন, এতে রীতিমতো মুগ্ধ মেসি। ছুটে এসেছেন ভক্তের কাছে, মিটিয়েছেন তাঁর আবদার।
ঘটনা খুলেই বলা যাক। আর্জেন্টাইন তরুণ বাইগোরিয়া পিঠজুড়ে উল্কি এঁকেছেন মেসির জার্সির আদলে। ওপরে লেখা ‘মেসি’, নিচে জার্সি নম্বর ‘১০’। ২০ জুন ওই তরুণের ছবি ছাপা হয় আর্জেন্টিনার জনপ্রিয় পত্রিকা ‘ওলে’তে। এ খবর জেনে সম্প্রতি মেসি ছুটে আসেন ভক্তকে দেখতে। মহাতারকা দেখতে আসবেন—কল্পনাও করতে পারেননি বাইগোরিয়া। স্বাভাবিকভাবে আবেগাপ্লুত।
এরপর জার্সি, বল, ‘ওলে’ পত্রিকার সেই খবরের পাশে অটোগ্রাফ দিয়েছেন। আর ছবি তোলা তো ছিলই। মেসি বললেন, ‘হ্যাঁ, তাকে আমি দেখেছি, ছবি তুলেছি, দারুণ!’ শুধু তা-ই নয়, মেসি এতটাই মুগ্ধ—ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজে সেই ভক্তের ছবি পোস্ট করা হয়েছে।
এতে লেখা হয়েছে, ‘একজন লিও-ভক্ত উল্কি দিয়ে পিঠে ‘‘মেসি’’ ও ১০ নম্বর লিখেছেন। ভক্তের আবেগ দেখতে তাঁর কাছে ছুটে গেছেন লিও। নিঃস্বার্থ এ সমর্থন ও ভালোবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিয়েছেন।

বিশ্বকাপের দুঃখ ভুলে এবার সামনে তাকাতে চান রোনালদো

বিশ্বকাপের দুঃখ ভুলে এবার সামনে তাকাতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। আবারো হতে চান বর্ষসেরা। ‘অপয়া’ ইনজুরি তার বিশ্বকাপ-স্মৃতিতে কালো দাগ এঁকে দিয়ে গেছে। বললেন, ‘ইনজুরি কাটিয়ে এখন অনেক অনেক ভালো বোধ করছি।’‘স্বার্থপর’ রোনালদো দিনে দিনে দল আন্ত-প্রাণ হয়েছেন। বোঝা গেল তার কথা থেকেও, ‘প্রতি বছর দলের জন্য যেভাবে খেলে থাকি, এবারও তেমন খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’গেল মৌসুম একদম খারাপ কাটেনি রোনালদোর।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপে কিছু করতে না পারলেও, রিয়াল মাদ্রিদে তিনি সরবই ছিলেন। রিয়ালের দশম চ্যাম্পিয়ন্স লিগ জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। জিতেছেন স্পেনের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা ‘কোপা ডেল রে’। দেখা যাক ‘সব দুঃখের বড় দুঃখ’ বিশ্বকাপ-ব্যর্থতা ভুলে ভক্তদের মুখে কতটা হাসি ফোটাতে পারেন সিআর সেভেন।


রবিবার, জুলাই ২০, ২০১৪

বাংলাদেশ দল আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে: সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ওপর আরোপিত শাস্তি কমানোর জন্য বিসিবির কাছে আবেদন করেছেন। রোববার দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে আপিল করেন তিনি। আবেদন শেষে সাকিব সাংবাদিকদের বলেন, “আমি বিসিবির সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকার চেয়ে আমার কাছে কষ্টকর আর কিছু নেই। বাংলাদেশ দল আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। সর্বস্ব বিলিয়ে দিয়ে খেলেছি, ভবিষ্যতেও সবকিছু উজাড় করে খেলতে চাই। ক্রিকেট আমার কাছে অনেক বেশি আবেগের জায়গা। এজন্য আমার বিরুদ্ধে শাস্তির রায় পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।”
শনিবার সাকিবের আপিল করতে বিসিবিতে যাওয়ার কথা থাকলেও পরে তা করেননি সাকিব।
প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের বেশ কয়েকটি অভিযোগে গত ৭ জুলাই সাকিবের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিসিবি। শাস্তি হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে ছছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে। সঙ্গে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাকে বিদেশি কোনো লিগ খেলার জন্য অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেসি স্পেনের সেরা করাদাতা

২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি স্পেনের সেরা করাদাতা হয়েছেন। ৫ কোটি ৩০ লক্ষ ইউরো কর দিয়ে স্পেনের সেরা করদাতা হন তিনি। এতো মোটা অঙ্কের কর দেয়াটা স্পেনের করদাতাদের ইতিহাসে প্রথম।
তবে এই কর কেবল গেল বছরের নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইমেজ রাইটসের বকেয়া করও। গেল বছর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি কর ফাঁকি দিয়েছেন। ইমেজ রাইটসের ২ কোটি ২৪ লাখ ইউরো ফাঁকি দেয়ার অভিযোগে মামলাও হয়েছিল তার বিরুদ্ধে।
কিন্তু বিশ্বকাপ শেষে মোটা অঙ্কের কর দিয়ে নতুন একটি রেকর্ড গড়লেন রেকর্ডের বরপুত্র।

শনিবার, জুলাই ১৯, ২০১৪

আলোচনায় জার্মান ফুটবলারদের বান্ধবী, সহধর্মিণীরা

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের পর হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন জার্মান ফুটবলারদের বান্ধবী, সহধর্মিণীরা। সচরাচর তাদের নিয়ে আলোচনা তেমন একটা দেখা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় জার্মানি। ফাইনালের চূড়ান্ত বাঁশি বাজার পরই মাঠে তৈরি হয় উৎসবের আমেজ। আর তখনই একে একে হাজির হতে থাকেন জার্মান ফুটবলারদের সঙ্গিনীরা, সন্তানেরা।
জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোজের আনন্দ একটু বেশিই। প্রথমত বিশ্বকাপ জয় করেছে তার দল আর দ্বিতীয়ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা এখন তার দখলে। মোটের উপর জার্মানির হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলও করেছেন পোলিশ বংশোদ্ভূত এই খেলোয়াড়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। খেলার মাঠে প্রতিপক্ষের গোলে বল ঢোকাতে বলতে গেলে মরিয়া থাকেন ক্লোজে। তবে সেটা অবৈধ বা অনৈতিক পন্থায় নয়।
তাই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জয় করেছেন তিনি। বিশ্বকাপ ফাইনালে খেলা শেষে স্বাভাবিকভাবেই ক্লোজের উচ্ছ্বাসটা বেশি ছিল। আর সেই উচ্ছ্বাসে তার সঙ্গী হন স্ত্রী সিলভিয়া ক্লোজে এবং তার দুই সন্তান। জার্মান ফুটবলার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার। তবে পেশাগতভাবে তিনি মডেল। ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি। ফাইনালের রাতে মাঠে হাজির ছিলেন তিনিও।
প্রসঙ্গত, বিশ্বকাপ চলাকালে ফুটবল খেলোয়াড়রা সেক্স করতে পারবেন কিনা তা নিয়ে বেশ হৈচৈ শুরু হয়েছিল গণমাধ্যমে। কিছু দেশের খেলোয়াড়দের উপর এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ব্রাজিলের কোচ লুইজ ফেলিপে স্কোলারি তার খেলোয়াড়দের শয়নকক্ষে অ্যাক্রোব্যাটিক্স, মানে কসরতবাজি থেকে বিরত থাকতে বলেছিলেন। মেক্সিকোর কোচ মিগেল এরেরা তার খেলোয়াড়দের এ ব্যাপারে সংযত থাকতে বলেছেন।
অন্যদিকে, জার্মান খেলোয়াড়দের উপর এমন কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি। খেলোয়াড়রা বরং তাদের সঙ্গিনীদের সঙ্গে সময় কাটানোর সুযোগও পেয়েছেন। কোনো কোনো প্রেমিকা আবার কিছুটা রাখঢাক রেখে ভালোবাসার কথা প্রকাশ করতে চাচ্ছেন। এদের একজন মন্টানা ইয়র্ক। জার্মান দলের আক্রমণ বিভাগের খেলোয়াড় আন্দ্রে শ্যুর্লের বান্ধবী তিনি। তবে টুইটারে বিষয়টি ইয়র্ক প্রকাশ করেছেন একটু ভিন্নভাবে। জার্মান ফুটবলারদের মধ্যে বান্ধবীর জন্য আরেক আলোচিত খেলোয়াড় সামি কেদিরা।
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গেয়ার্কের সঙ্গে সামি কেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে। আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন কেদিরাকেই বেশি সময় দেন গেয়ার্কে, থাকেন তাই মাদ্রিদে। ফাইনালের রাতে তিনিও ছিলেন মারাকানা স্টেডিয়ামে৷
উল্লেখ্য, বর্তমান জার্মান দলের খেলোয়াড়রা বান্ধবী বা জীবনসঙ্গিনীদের প্রতি অনেকটা সৎ বলা যায়। ফলে তাদের যৌনজীবন নিয়ে গসিপ তেমন একটা দেখা যায় না। তাই এখন যা আলোচনা, তা এই বিশ্বকাপ জয়কে কেন্দ্র করেই। সূত্র : ডয়েচে ভেলে।