Bollywood লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bollywood লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, সেপ্টেম্বর ০৮, ২০১৪

এবার তামিলে সিনেমাতে সানি লিওন

এবার তামিলে স্কুলটিচার সানি লিওনবলিউডের পর সানি লিওন এবার পা রাখতে চলেছেন তামিল সিনেমাতে। না শুধু আইটেম নম্বর নয়, পূর্ণদৈর্ঘ্যের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। জি. নাগেশ্বরা রেড্ডি এর পরিচালনায় ‘কারেন্ট তেগা’ সিনেমাতে মনোজ মাঞ্চুর বিপরীতে অভিনয় করবেন সানি। ‘কারেন্ট তেগা’ তে কয়েকটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করবেন রাকুল প্রীত সিং এবং জগপতি বাবু।
রেড্ডি জানিয়েছেন যে এটি ‘ভারুথাবাদাথা ভালিবার সঙ্গম’ সিনেমার রিমেক তৈরী করছেন। আগের সিনেমাটিতে অভিনয় করেছিলেন শিভাকার্তিকায়ন, সাথীরাজ এবং শ্রী দিভ্যা। সানি লিওন নাকি এই সিনেমাটিতে একজন স্কুলটিচারের ভূমিকায় অভিনয় করবেন। এবার দেখার ‘ম্যায় হু না’ এর কলেজ টিচার সুস্মিতা সেনের মতো সেই জাদু বিতর্কের শীর্ষে থাকা সানিও স্কুল টিচার হয়ে চালাতে পারেন কিনা !

প্রথম দিনেই আট কোটিতে মেরি কম

প্রথম দিনেই আট কোটিতে বক্স অফিস চ্যাম্পিয়ন মেরি কমপ্রিয়াঙ্কা অভিনীত মেরি কম মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা করে বক্স অফিস চ্যম্পিয়ন হল৷ পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের জীবনীর চিত্রায়ন ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’৷ এই ছবিটি সম্পূর্ণ হিরোইন কেন্দ্রিক একটি ছবি৷ আর এই ছবিতে প্রিয়াঙ্কা তার দুর্দান্ত অভিনয় কৌশলের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তুলেছে বাস্তব মেরি কমের চরিত্রকে৷ এই ছবি তাকে আরো একবার সুযোগ দিল নিজের অভিনয় দক্ষতাকে সকলের সামনে তুলে ধরতে৷
৫ সেপ্টম্বর অর্থাৎ ছবি মুক্তির প্রথমদিন৷ সেই দিন সমগ্র দেশের প্রায় ১৮০০ টি হলে দর্শকের মুখোমুখি হয়েছে রুপোলি পর্দার মেরি কম৷ এমনকি টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও দোখানো হবে এই ছবি ৷ ভারতীয় চলচিত্র জগতের ক্ষেত্রে এটি নিয়ে আসে এক অন্য মাত্রা৷
‘মেরি কম’ ছবির প্রচারে সকলের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ মণিপুরের সাধারণ ঘরের মেয়ে মেরি কমের বাস্তব জীবনের ওপর আলোকপাত করা হয়েছে এই ছবিতে৷ ছবি তৈরির জন্য মোট খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৮ কোটি৷ মুকক্তির প্রথমদিনেই মেরি কমের ঝুলিতে ৮ কোটি আসলে সপ্তাহ শেষে সোমবারের মধ্যে ২৪ থেকে ২৮ কোটির আসা রাখা যেতেই পারে৷
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান ও আসামে এই ছবিকে সম্পূর্ণ করমুক্তও করা হয়েছে৷ তার জেরে ছবির প্রযোজক সঞ্জয়ললীলা বনশালী সেখানের সিনেপ্রেমীদের থেকে সপ্তাহ শেষে মোটামুটি ১২ থেকে ১৪ কোটির আশা রাখছেন৷ মিডিয়াম বাজেটের ছবি হিসাবে মেরি কমের প্রথমদিনের বক্স অফিস কালেকশানের সঙ্গে সঙ্গে তুলনা করা যেতে পারে আলিয়া-অর্জুন অভিনীত ‘টু স্টেটস’(১২ কোটি),শ্রদ্ধা-‘সিদ্ধার্থ মলহোত্রা ‘এক ভিলেন’(১৬ কোটি), ‘হামটি শর্মা কি দুলহানিয়া’(৯ কোটি)-র মতো বেশ কিছু রয়েছে এই তালিকায়৷- ওয়েবসাইট।

সোমবার, জুলাই ২৮, ২০১৪

কীভাবে নীল দুনিয়া থেকে বলিউডে সানি লিওন?

পর্ণ ছবির তারকা তিনি খুব বেশিদিন হয়নি পা রেখেছেন বলিউডে কিন্তু বলিউডেও হট হিট এই তারকা নামটা আশা করি বলে দিতে হবে না হ্যাঁ তিনি বেবি ডল সানি লিওন কীভাবে পা রাখা পর্ণ ছবির দুনিয়ায়? কীভাবে নীল দুনিয়া থেকে বেরিয়ে এসে পা জমালেন বলিউডে? সানির গল্পটা জানালেন সানি নিজের মুখেই
সাধারণত, পর্ণ ছবির জগত এমন একটি জায়গা যেখানে জোর করে কাউকে নিয়ে যাওয়া হয় ভাগ্যের ফেরে বা পরিস্থিতির চাপে পর্ণ দুনিয়ায় ঢুকতে বাধ্য হন বহু তরুণী তবে কি সানির ক্ষেত্রেও তাই ঘটেছিল? নাকি স্বেচ্ছায় এসেছিলেন তিনি? এখনো কি পর্ণ ছবির সেই অশ্লীল দুনিয়াকে ভালোবাসেন সানি?
সানির ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই আলাদা কারোর চাপে নয়, নিজের ইচ্ছাতেই পর্ণ দুনিয়ায় পা রেখেছিলেন সানি আর তার জন্য কোনও আক্ষেপও তাঁর নেই
সম্প্রতি নিজের বাসনার কথা জানিয়ে সবাইকে আরও একবার চমকে দিলেন সানি জানালেন, নিজের একটি পর্ণ বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান তিনি "আমি আমার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চাই যাতে নিজের অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারি ব্যবসায়িক দিক থেকে ভাবলে এই প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত"
পর্ণ ছবির জগত যদি এতই পছন্দ হয়, তাহলে ছেড়ে বেরিয়ে এলেন কেন? প্রশ্নের উত্তরে সানি জানিয়েছেন ২০১১ সালে একটি গুগল সার্চ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে গুগল ঘাটতে ঘাটতে হঠাৎই তিনি দেখতে পান বিগ বস-এর মুম্বইয়ের প্রোডাকশন দল নীল ছবির অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসাবে "সেটা আমার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিল আমি আমার স্বামী ওরফে ম্যানেজার ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগ বস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারে ব্যস চলে এলাম" হাসতে হাসতে জানালেন সানি
তবে এখন বেরিয়ে যখন এসেছেন পিছনে আর ফিরে তাকাতে চান না বলে জানালেন সানি বলিউডকেই পাখির চোখ করে এগোতে চান তিনি


বলিউডের সবচাইতে "লম্বা" নায়ক-নায়িকা

তাদের জনপ্রিয় এতদিন মিডিয়া পর্যন্ত বিস্তৃত থাকলেও কখন কি ভেবে দেখেছেন পরীক্ষার খাতায় তারকাদের নিয়ে প্রশ্নের উত্তর করতে হবে আপনাকে। এবার এমন ঘটনাটি ঘটলো ভারতে।
গত রবিবার ভারতের পাবলিক সার্ভিস পরীক্ষায় একটি প্রশ্ন ছিলো, নিচের কোন অভিনেত্রীর উচ্চতা সবচেয়ে বেশি। উত্তরে সম্ভাব্য চারজনের নাম ছিলো- a. হুমা কোরেশি, b. ক্যাটরিনা কাইফ, c. দীপিকা পাড়ুকোন, d. প্রীতি জিনতা। কেরালার 'স্টাফ সিলেকশান কমিশন'-এর পরীক্ষায় আরো কয়েকটি প্রশ্ন নিয়ে বেশ শোরগোল চলছে ভারতে। তবে ওই প্রশ্ন উপলক্ষে এখানে জেনে নিন ভারতের লম্বা নায়ক-নায়িকাদের তালিকা।
১. যুক্তা মুখী সবচেয়ে লম্বা নায়িকা, উচ্চতা ১.৮০ মিটার।
২-৩-৪-৫. মুগড়া গোড়সে, আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর প্রত্যেকের উচ্চতা ১.৭৫ মিটার।
৬. ক্যাটরিনা কাইফ ১.৭৪ মিটার।
৭. সোনাক্ষী সিনহার উচ্চতা ১.৭৩ মিটার।
৮. প্রিয়াঙ্কা চোপড়া ১.৭২ মিটার।
৯-১০. ঐশ্বরিয়া রায় এবং হুমা কোরেশি প্রত্যেকেই ১.৭০ মিটার।
এ ছাড়া কারিনা কাপুর ১.৬৩ মিটার, আলিয়া ভাট ১.৬৮ মিটার, পরিণীতি চোপড়া ১.৭২ মিটার এবং নারগিস ফাকরি ১.৭৫ মিটার।
এবার নায়কদের দিকে চোখ দেওয়া যাক।
১. সবচেয়ে লম্বা অমিতাভ বচ্চন। তার উচ্চতা ১.৮৮ মিটার।
২. অভয় দেওল ১.৮৫ মিটার।
৩. রণবীর কাপুর ১.৮৩ মিটার।
৪. হৃত্বিক রোশন ১.৮২ মিটার।
৫-৬. অজয় দেবঘন এবং অক্ষয় কুমার প্রত্যেকেই ১.৮০ মিটার।
৭. সাইফ আলী খান ১.৭৫ মিটার।
৮. সালমান খান ১.৭৪ মিটার।
৯. শাখরুখ খান ১.৭৩ মিটার।
১০. আমির খান ১.৬৮ মিটার।
এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রা ১.৮৫ মিটার, বরুণ ধাওয়ান ১.৭৮ মিটার, অর্জুন কাপুর ১.৮৫ মিটার, অর্জুন রামপাল ১.৮৫ মিটার এবং রণবীর সিং ১.৭৮ মিটার।
সূত্র : ইন্ডিয়া টুডে

বুধবার, জুলাই ২৩, ২০১৪

সালমানের অজানা সব হাঁড়ির খবর

বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান অভিনয় গুনে অল্প সময়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি তারপর থেকে প্রিয় তারকা সালমানের অজানা সব হাঁড়ির খবর জানার জন্য আগ্রহের শেষ নেই অগণিত ভক্তের সালমান-ভক্তদের জন্য তার সম্পর্কে চমকপ্রদ অজানা কিছু তথ্য খুঁজে বের করে তা প্রকাশ করেছে এনডিটিভি

অসাম্প্রদায়িক সালমান
গণেশ চতুর্থীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসব স্বতঃস্ফূর্তভাবে পালন করেন সালমান খান সেলিম খানের প্রথম স্ত্রী সালমানের মা সুশীলা চরক ছিলেন মহারাষ্ট্রের মেয়ে সালমানের বাবা সেলিম খান অভিনেতা চিত্রনাট্যকার হিসেবে পরিচিত হলেও একটা সময়ে তিনি পুলিশ কর্মকর্তা ছিলেন
১৯৬৪ সালে সুশীলাকে বিয়ে করেন সেলিম পরের বছর সালমানের জন্ম হয় সেলিম-সুশীলা দম্পতির চার সন্তান সালমান, আরবাজ, সোহেল আলভিরা
১৯৮১ সালে দ্বিতীয় বিয়ে করেন সেলিম খান তার দ্বিতীয় স্ত্রী এক সময়ের পর্দা-কাঁপানো বলিউডের অভিনেত্রী হেলেন বিয়ের পর মেয়ে অর্পিতা খানকে দত্তক নেন সেলিম-হেলেন দম্পতি পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় সালমান

সালমানের কুসংস্কার
সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি শুধু সালমানই নন, তার বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তারা



তুখোড় সাঁতারু
চাইলে সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন

বাজিগর ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন সালমান
নব্বইয়ের দশকের সাড়া জাগানো বাজিগর ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সালমানকে কিন্তু নেতিবাচক চরিত্র হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি আব্বাস-মাস্তান পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিটিতে পরে অভিনয় করেন শাহরুখ খান ছবিটিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন শাহরুখ তাকে বলিউডে শক্ত একটি আসন গাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাজিগর



ভোজনরসিক সালমান
২০০৯ সালে মুক্তি পাওয়া লন্ডন ড্রিমস ছবির শুটিংয়ের কাজে লন্ডনে থাকার সময় স্থানীয় খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলেন সালমানসহ ছবির দলের সব সদস্য অবস্থায় সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য নিজের বাবুর্চিকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন সালমান চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করেন খান সাহেব তার সবচেয়ে পছন্দের রেস্তরাঁ মুম্বাইয়ের চায়না গার্ডেন
খালি পায়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সালমান
জুতার ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পালন করলেও বাড়িতে খালি পায়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা
গাড়িপ্রেমিক সালমান
গাড়ি চলাতে খুবই পছন্দ করেন সালমান বিএমডব্লিউ, মার্সিডিজ এবং ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে
প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান ব্যবহার
প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান ব্যবহার করেন সালমান বিশেষ করে ফলের নির্যাস থেকে তৈরি সাবানই তার বেশি পছন্দ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হরেক রকমের সাবান রয়েছে তার স্নানঘরে



দুবার ফতোয়া জারি হয়েছিল
কয়েকটি ইসলামি সংগঠন সালমানের বিরুদ্ধে দুবার ফতোয়া জারি করেছিল মাদাম তুসো জাদুঘরে সালমানের মোমের মূর্তি স্থাপনের পর তার বিরুদ্ধে একবার ফতোয়া জারি হয়েছিল ছাড়া গণেশ চতুর্থী পূজায় অংশ নেওয়ায় তার বিরুদ্ধে আরেকবার ফতোয়া জারি করা হয়েছিল
নিয়মিত রক্তদান করেন সালমান
নানা ধরনের দাতব্য কাজে সালমানের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে অনেক দিন থেকেই নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন ম্যায়নে পেয়ার কিয়া তারকা সালমান শুধু তা- নয়, নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি
প্লেব্যাক গায়ক সালমান
১৯৯৯ সালে মুক্তি পাওয়া হ্যালো ব্রাদার ছবিতে চান্দি কি ডাল পার গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ছবি বডিগার্ড-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি
প্রাচীন-প্রিয়
সালমানের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় প্রজন্মের কোনো তারকার নাম নেই তার সবচেয়ে পছন্দের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন আর পছন্দের অভিনেত্রীদের তালিকায় শীর্ষে আছে হেমা মালিনির নাম